জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়

জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়। বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হন ও পুজো অর্চনা সম্পন্ন করে জল্পেশ এলাকাজুড়ে জোরকদমে প্রচার চালান।

উল্লেখ্য, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের বাসভবন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে যুবনেতা রামমোহন রায়ের নাম ঘোষণা করা হয়।

প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রামমোহন রায় সবুজ আবির মেখে দলীয় কর্মীদের সঙ্গে মিছিলেও অংশ নেন। বুধবার সকাল থেকেই তিনি প্রচারের ময়দানে নেমে পড়ে জনসংযোগে ঝড় তোলেন।

এদিকে, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। ফলে প্রচারের নিরিখে অনেকটাই এগিয়ে ঘাসফুল শিবির।