১০ নম্বরের পর বিপ*র্যয় ৭১৭এ জাতীয় সড়কে, ভে*ঙে পড়ল নির্মীয়মান সেতু

১০ নম্বর জাতীয় সড়কের পর ফের বিপর্যয় ঘটল ৭১৭এ জাতীয় সড়কে। বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ল জাতীয় সড়কের একটি নির্মীয়মান সেতু। যদিও সেতুর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে রাস্তায় পিচের কাজ শেষ হয়ে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছিল আগেই।

ইতিমধ্যে এই সড়কের বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে, যা নিয়ে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (NHIDCL) কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেতু ভেঙে পড়ায় সেই প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে, ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্বও রয়েছে একই কেন্দ্রীয় সংস্থার হাতে, যা বর্তমানে বেহাল অবস্থায়। ফলে পাহাড়ি অঞ্চলে সংস্থাটির কাজের দক্ষতা নিয়েও নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।

অন্যদিকে, ১০ নম্বর সড়কের পর ৭১৭এ জাতীয় সড়কও বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিলিগুড়ি ও সিকিমের যাতায়াতকারীরা। এর প্রভাব পড়েছে কালিম্পঙ্গের যোগাযোগ ব্যবস্থাতেও, যা বর্তমানে অচলাবস্থার মুখে।