টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল শিলিগুড়ির বাসিন্দারা। বুধবার দুপুর গড়াতেই শহরের বিভিন্ন অংশে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টি শুধু শহরের তাপমাত্রা কমিয়েই আনল না, বহুদিনের তাপদাহের মতো পরিস্থিতিতেও কিছুটা উপশম নিয়ে এল।
গত কয়েকদিন ধরে শিলিগুড়ির তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল। তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাটে মানুষের চলাফেরা ছিল কম। বিশেষ করে দুপুরের দিকে রোদের তেজে গরমে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ।
তবে বুধবার দুপুরে শুরু হওয়া বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে আসে। তার ফলে অনেকটাই স্বস্তিতে শহরবাসীরা।
