স্কুল ছুটির কারণে চিন্তায় শিক্ষকদের একটি অংশে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে পড়ুয়াদের বাঁচাতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি ক্যালেন্ডার অনুসারে, চলতি বছর ১২ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল, স্কুল খোলার কথা ছিল ওই মাসেরই ২৩ তারিখ। তবে দাবদাহ গরমের দিকে নজর রেখে ‘সামার ভ্যাকেশন’ এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক মাস।

ঝড়বৃষ্টির জেরে গরমের দাপটও অনেকটা কম। তবে এখনও গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে সেটা ঘোষণা করেনি শিক্ষা দফতর, জারি করা হয়নি কোনও নির্দেশিকা। ফলে এই নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষক ও পড়ুয়াদের একাংশ। শিক্ষকদের একটি অংশের কথায়, বেশ কয়েক দফায় ঝড়বৃষ্টির পর এখন আবহাওয়া অনেকটাই সহনীয়। তাহলে গরমের ছুটি কেন এগিয়ে আনা হচ্ছে? এর জেরে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে।