শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার রাজগঞ্জের হাতিমোর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় একটি পিকআপ ভ্যান ও লরি। ঘটনায় গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক ও সহকারী চালক।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়ে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
